ভুমিকা

সত্য লুকানো নাকি সত্য উন্মোচন?

আল্লাহ স্পষ্টভাবে বলেছেন:

“আমি এ কোরআনে মানুষের জন্য যাবতীয় দৃষ্টান্ত বিস্তারিতভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষই বিশ্বাসী না হয়ে অস্বীকার করে কেবল কুফরিই করল।”
— সূরা বনি ইসরাঈল ৮৯

কোরআনকে যদি পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ নির্দেশিকা ধরা হয়, তাহলে মানুষের পারস্পরিক সম্পর্কের মূল ভিত্তি— সালাম বা সম্ভাষণ— কোরআনে নিশ্চয়ই স্পষ্টভাবে বলা থাকবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কোরআনে যেখানেই সালামের বর্ণনা আছে, সেখানে সর্বদা “সালামুন আলাইকুম” এসেছে।


একটি ছবি যা তুলনা দেখাচ্ছে ‘আস্সালামু আলাইকুম’ বনাম ‘সালামুন আলাইকুম’ কোরানের শিক্ষা অনুযায়ী


অতএব আমাদের সমাজে প্রচলিত অভিবাদন “আস্সালামু আলাইকুম” কোরআনে নেই।

প্রশ্ন:

  • আমরা কি আল্লাহর শিক্ষা উপেক্ষা করেছি?

  • নাকি রাসুলের নামে বানানো হয়েছে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক সালাম?

🔯 কোরআনের শেখানো সালাম: “সালামুন আলাইকুম”

আল্লাহ সরাসরি নবীকে শিক্ষা দেন

“যখন আমার বিশ্বাসী বান্দারা তোমার কাছে আসে, তখন তুমি তাদেরকে বলো (فَقُلْ): সালামুন আলাইকুম।”
— সূরা আন’আম ৫৪

এখানে ফাক্বুল (فَقُلْ) শব্দের অর্থ “তুমি বলো”।
অতএব, রাসুল নিজের পক্ষ থেকে কোনো সালাম চালু করেননি; তিনি আল্লাহর আদেশ অনুযায়ী “সালামুন আলাইকুম” বলতেন।

ফেরেশতাদের সালাম

“সালামুন আলাইকুম।”
— সূরা নাহল ৩২

জান্নাতিদের সালাম

  • “জান্নাতবাসীরা একে অপরকে বলবে— সালামুন আলাইকুম।” — সূরা আরাফ ৪৬

  • “ফেরেশতারা জান্নাতীদের উদ্দেশ্যে বলবে— সালামুন আলাইকুম।” — সূরা রাদ ২৪

  • “জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবে— সালামুন আলাইকুম।” — সূরা যুমার ৭৩

এখানেও প্রতীয়মান যে, জান্নাতের সম্ভাষণও একই “সালামুন আলাইকুম”।

প্রচলিত অভিবাদনের বিভ্রান্তি।

“আস্সালামু আলাইকুম” কোরানে নেই।
এটি পরবর্তীতে সমাজে যোগ করা হয়েছে।

কোরআন উপেক্ষা করার সতর্কতা।

“আল্লাহর বাণীসমূহের কোন পরিবর্তনকারী নেই।”
— সুরা আন’আম ৩৪, ১১৫, সূরা কাহাফ ২৭

সালামের ধরন: একবচন ও বহুবচন।

  • নবি ইব্রাহিম: “সালামুন আলাইকা” — একবচন সূরা মরিয়ম ৪৭

  • সৎপথের অনুসারীরা: “সালামুন আলা মানিত্তাবায়াল হুদা” — বহুবচন। সূরা ত্বহা ৪৭

  • মনোনীত বান্দা: “সালামুন আলা ইবাদিল্লাজিনা স্তফা” — বহুবচন। সূরা নামল ৫৯

  • জান্নাতের ডানপাশের দল: “ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামীন” — ব্যক্তিগত। সূরা ওয়াক্বিয়া ৯১

কোরআনে মূল শব্দ “সালামুন” একই থেকে, শুধু পরিস্থিতি ও সংখ্যার ওপর নির্ভর করে পরিবর্তিত হয়েছে।

কোরআনের অভিবাদন নীতি।

“যখন তোমাদেরকে অভিবাদন করা হয়, তখন তোমরাও উহার চেয়ে উত্তম অভিবাদন করিবে, অথবা উহার অনুরূপ।”
— সূরা নিসা ৮৬

“যখন মূর্খরা অনর্থক কথাবার্তা বলে, তখন তোমরা বলো— সালামুন আলাইকুম।”
— সূরা ক্বাসাস ৫৫

কোরআনের সত্যকে আড়াল করা।

“বাস্তব সত্য সেটাই যা তোমার রব বলেন। কাজেই তুমি সন্দিহান হয়ো না।” — সূরা বাকারা ১৪৭

“বলুন— সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।” — সূরা বনি ইসরাঈল ৮১

উপসংহার:

এখন আমাদের করণীয়।

  • কোরআনে সর্বত্র “সালামুন আলাইকুম”

  • ফেরেশতারা, জান্নাতিরা, নবীগণ— সবাই একই সালাম ব্যবহার করেছেন

  • “আস্সালামু আলাইকুম” কোরানে নেই

সুতরাং: কোরানের বিশ্বাসীরা অবশ্যই কোরানিক সালাম গ্রহণ করবেন, এটাই প্রত্যাশ।

প্রশ্নোত্তর

প্রশ্ন ১: “আস্সালামু আলাইকুম” আর “সালামুন আলাইকুম” এর মধ্যে পার্থক্য কী?
উত্তর: “আস্সালামু আলাইকুম” পরবর্তীতে তৈরি, কোরআনে নেই। “সালামুন আলাইকুম” আল্লাহর শিক্ষা দেওয়া।

প্রশ্ন ২: কেউ যদি “আস্সালামু আলাইকুম” বলে, তাহলে কী করা উচিত?
উত্তর: সূরা নিসা ৮৬ অনুযায়ী প্রতিউত্তর দিন— “সালামুন আলাইকুম” বা “ওয়া আলাইকুমুস সালাম”।

প্রশ্ন ৩: আমরা কি শত শত বছর ধরে ভুল করছি?
উত্তর: হ্যাঁ, হাদিসের প্রাধান্যে কোরানের শিক্ষা অনগ্রসরের কারণে সত্য সালাম গোপন হয়ে আছে।

পাঠকের প্রতি আহ্বান

প্রিয় পাঠক, সিদ্ধান্ত আপনার হাতে:

  • আপনি কি আল্লাহর শেখানো সত্য সালাম গ্রহণ করবেন?

  • নাকি সমাজের চাপের ভয়ে মানুষের বানানো অভিবাদন চালিয়ে যাবেন?

মন্তব্যে আপনার মতামত জানান।
সালামুন আলাইকুম 🌿

🌍 Global Inspiring.

Meta Description (English):
“True peace lies in greeting with words taught in the Qur’an — Salamun Alaikum — a universal message of harmony, beyond cultures and religions. Discover the real meaning of peace and spread it to humanity.”

#SalamunAlaikum #TruePeace #QuranicMessage #UniversalGreeting #PeaceForHumanity #SpreadPeace #QuranTruth #BeyondReligion #DivineWisdom #HarmonyInDiversity