ভূমিকা:

সফলতা বলতে আমরা কী বুঝি?

বর্সতমান সমাজে "সফলতা" মানে হয়ে গেছে -অর্থ, খ্যাতি, প্রভাব, আর বিলাসবহুল জীবন। কিন্তু কোরানের দৃষ্টিতে সফলতা একেবারেই ভিন্ন কিছু। কোরানে সফলতার অর্থ শুধুই দুনিয়াবি উন্নতি নয়, বরং আত্মিক শুদ্ধতা, সৎকর্ম, বিশ্বাস এবং আল্লাহর সন্তুষ্টির দিকে যাওয়ার পথ।



আসুন, আমরা পর্যালোচনা করি—

👉 সফলতা বলতে কোরান কী বুঝায়?
👉 কারা সফলকাম হবে?
👉 কীভাবে সেই সফলতা অর্জন করা সম্ভব?
👉 সফলতার শেষ পরিণতি কী?

১. কোরানের আলোকে সফলতার মৌলিক চিত্র।

🔹 সফলতা মানে কেবল বাহ্যিক অর্জন নয়

সফলতা সম্পর্কে কোরানের ভাষ্য—

"قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ"
"নিশ্চয়ই সে-ই সফলকাম, যে নিজেকে পরিশুদ্ধ করেছে।"
 সুরা আশ-শামস ৯

এখানে "تَزَكَّىٰ" (তাযাক্কা) অর্থাৎ আত্মশুদ্ধির কথা বলা হয়েছে। দুনিয়ার অর্জন নয়, বরং নিজের নফসকে সংশোধন করাই হলো কোরানের চোখে সফলতা।

🔹 আল্লাহর কাছে আত্মসমর্পণই সফলতার শুরু।

"يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ"
"হে যারা বিশ্বাসী হয়েছ, বিনয়ী হও, মান্য/সন্মান করো, তোমার রবের দাসত্ব করো এবং সৎকাজ করো, যেন তোমরা সফলতা লাভ করতে পারো।"
 সুরা হজ্জ ৭৭

এখানে চারটি ধাপ —
১) বিনয়, ২) দাসত্ব, ৩) মান্যতা, ৪) সৎকাজ, উদ্দেশ্য: সফলতা।

২. সফলকামীদের বৈশিষ্ট্য কোরানের আলোকে।

🔹 তারা বিশ্বাসী হয়ে এবং সংশোধন করে।

"فَمَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسَىٰ أَن يَكُونَ مِنَ الْمُفْلِحِينَ"
"যে তওবা করে, বিশ্বাসী হয় ও সৎকর্ম করে, আশা করা যায় সে সফলকামদের অন্তর্ভুক্ত হবে।"
সুরা কাসাস ৬৭

এখানে "তওবা" এবং "সৎকর্ম" সফলতার পূর্বশর্ত। শুধুমাত্র বিশ্বাস বা একবার নামাজ পড়েই সফল হওয়া যায় কি?

🔹 যারা নিজেদের অন্তর পরিশুদ্ধ করে।

"قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا وَقَدْ خَابَ مَن دَسَّاهَا"
"সফলকাম সে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে। আর ধ্বংসপ্রাপ্ত সে, যে তা কলুষিত করেছে।"
সুরা আশ-শামস ৯-১০

এখানে বুঝা যাচ্ছে, আত্মা ও চরিত্রের শুদ্ধতা সফলতার মূল চাবিকাঠি।

কিভাবে পরিশুদ্ধ হতে হয়, তা আছে এখানে.... 

👎https://qreflects.blogspot.com/2025/07/zakat-mane-taka-noy-purishuddhata.html

🔹 মুমিনগণই প্রকৃত সফল।

"قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ"
"বিশ্বাসীগনই সফলকাম হয়েছে।"
সুরা আল-মুমিনুন ১

এই বাক্যের পরপরই আল্লাহ তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন ২-১১ 

  • বিনয়ী সালাতকারী

  • অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত

  • পরিশুদ্ধকারী

  • নিজেদের যৌন প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী

  • আমানত রক্ষাকারী

  • সালাতে নিয়মিত
    এদেরই জন্য রয়েছে ফিরদাউসের জান্নাত।





  • ৩. সফলতার চূড়ান্ত পরিণতি: জান্নাত।


    🔹 সফলতাই জান্নাতের টিকিট।

"فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِي رَحْمَتِهِ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِينُ"
"যারা বিশ্বাসী হয় ও সৎকর্ম করে, তাদেরকে তাদের রব তাঁর রহমতে প্রবেশ করাবেন। এটাই হলো স্পষ্ট সফলতা।"
সুরা জাসিয়া ৩০

এখানে "الفوز المبين" মানে চূড়ান্ত, স্পষ্ট সফলতা। জান্নাতেই তার বাস্তবায়ন।

🔹 সফলকামরা কাদের দলে?

"لا يَسْتَوِي أَصْحَابُ النَّارِ وَأَصْحَابُ الْجَنَّةِ ۚ أَصْحَابُ الْجَنَّةِ هُمُ الْفَائِزُونَ"
"জাহান্নামের আর জান্নাতের অধিবাসীরা সমান নয়; জান্নাতের অধিবাসীরাই সফলকাম।"
সুরা হাশর ২০

সুতরাং সফলতা মানেই জান্নাত লাভ। এটা ক্ষনস্হায়ী সফলতা নয়, চিরস্হায়ী পুরস্কার।

৪. কেবল নামাজ-পড়লেই কি সফলতা?

🔹 বাহ্যিক দাসত্বের ভান নয়, প্রয়োজন আত্মিক পরিশুদ্ধি।

অনেকে মনে করেন নিয়মিত নামাজ পড়লেই সফলতা নিশ্চিত। কিন্তু কোরান বলছে,

"فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ"
"অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে, অথচ তারা সেই নামাজ সম্পর্কে গাফিল।"
সুরা মাউন ৪-৫

এখানে (سَاهُونَ) “সাহূন” মানে—মনোযোগহীন, উদ্দেশ্যহীন, কেবল রীতি রক্ষা করে নামাজ পড়ে।

🔹 সফলতার মানে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়।

সফলতা মানে কেবল মাহফিলে যাওয়া, তেলাওয়াত, মুখস্থ করা নয়। বরং—

  • সত্যকে গ্রহণ করা

  • নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা

  • দুনিয়ার মোহ ছেড়ে প্রকৃত হেদায়াতের পথে চলা

৫. কীভাবে আমরা সফল হতে পারি?

১. বিশ্বাস ও তওবার মাধ্যমে শুরু করা।

প্রথম ধাপ হলো, ভুলকে স্বীকার করে আল্লাহর দিকে ফিরে যাওয়া।
তওবা ছাড়া বিশ্বাস পরিপূর্ণ হয় না। বিশ্বাসী না হলে সৎকাজ মূল্যহীন।

২. সৎকর্ম ও আত্মশুদ্ধির অভ্যাস গড়া

  • নিয়মিত সত্য কথা বলা

  • অন্যায় কাজ পরিহার

  • অভ্যন্তরীণ খারাপ প্রবৃত্তি দমন

  • অহংকার, হিংসা, লোভ থেকে মুক্তি

৩. আল্লাহর দেয়া নির্দেশনা অনুযায়ী জীবন গড়া।

" يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا"
"যে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, সে বিরাট সফলতা অর্জন করে।"
সুরা আহযাব ৭১

তবে এখানে "রাসূল" বলতে কোরানের প্রেরিত বার্তাবাহক বুঝানো হয়েছে, যার অনুসরণ কোরানের অনুসরণ।


উপসংহার

সফলতা কেবল পার্থিব অর্জনের নাম নয়: বরং কোরানের দৃষ্টিতে সফলতা মানে হলো: বিশ্বাস, তওবা, আত্মশুদ্ধি ও সৎকাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সফলকাম হওয়া মানে জান্নাতের অধিকারী হওয়া। আর এই পথ কোনো বাহ্যিক রীতি বা শুধুমাত্র নামাজের মধ্যে নয়৷ বরং এটা এক আন্তরিক আত্মসমর্পণ, চরিত্র গঠন ও নৈতিক উৎকর্ষের নাম।

কোরান আমাদের বারবার মনে করিয়ে দেয়, “বিশ্বাসীগণ সফলকাম হয়েছে”। যাঁরা বিনয়ী, সৎ, আত্মসচেতন ও দায়িত্বশীল। সফলতার চাবিকাঠি কেবল আল্লাহর কাছে আত্মসমর্পণ ও কোরানের পথনির্দেশনায় চলার মধ্যেই নিহিত। সুতরাং আসুন, আমরা সফলতার সংজ্ঞাকে কোরানের আলোকে বুঝে নতুন করে জীবনের দিশা খুঁজি, এবং জান্নাতের প্রকৃত পথে আত্মনিয়োগ করি।

আসল সফলতা তা, যা মৃত্যু পারের জীবনেও শান্তি এনে দেয়।

লেখকের মন্তব্য:

সফলতার সংজ্ঞা কেবল সমাজের দৃষ্টিভঙ্গিতে বিচার করলে আমরা পথ হারিয়ে ফেলবো। কোরানের দৃষ্টিতে সফলতা মানেই আত্মার পরিশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি অর্জন, ও পরকালীন শান্তি অর্জন। সুতরাং কোরানই আমাদের সফলতার মাপকাঠি। বাহ্যিক ধর্মীয় অনুশীলন নয়, বরং বিশ্বাস, চরিত্র, এবং দেহ-মনের শুদ্ধিকেই গুরুত্ব দিতে হবে।

প্রাসঙ্গিক প্রশ্নোত্তর

প্রশ্ন ১: শুধু নামাজ পড়লেই কি জান্নাত নিশ্চিত?

উত্তর: না, কোরান বলছে, উদাসিনতার নামাজ ধ্বংসের কারণ হতে পারে। আত্মিক অনুশোচনা ও সৎকর্ম প্রয়োজন।

প্রশ্ন ২: সৎকাজ বলতে কী বুঝায়?

উত্তর: সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা, মিথ্যা ত্যাগ, পরোপকার, আল্লাহভীরুতা ও দয়ালু ব্যবহার।

প্রশ্ন ৩: সফলতা কি দুনিয়াতে না আখিরাতে?

উত্তর: প্রকৃত সফলতা হচ্ছে আখিরাতে জান্নাত লাভ করা। দুনিয়াতে সেটা শুধু পরীক্ষা।

পাঠকের প্রতি আহ্বান

পাঠক, আপনি কি নিজের জীবনে কোরানের আলোকে সফল হতে চান?
তাহলে আজই সময়: নিজের ভিতরে ফিরে তাকানোর, আত্মশুদ্ধির পথে চলার এবং কোরানের সত্য পথনির্দেশনাকে আপনার জীবনের মূলনীতি বানানোর।




“সফলতা অর্থ নয়, নৈতিকতা;

জাহের নয়, বাতেন;

বাহ্যিক রীতি নয়, অন্তরের ঈমান।”

আপনার মতামত নিচে মন্তব্যে জানান।


আরও এমন লেখার জন্য আমার ব্লগটি নিয়মিত পড়ুন:
👉 QReflects ব্লগ: https://qreflects.blogspot.com